পিকআপের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পিরোজপুরের চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর রেলিং

দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে

পিরোজপুরের কাউখালীতে বেকুটিয়া ৮ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুতে পিকআপ ভ্যানের ধাক্কায় রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে জোরে ধাক্কা দেয়। এতে ব্রিজের রেলিংয়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান চালক ও হেল্পার। দুর্ঘটনার কারণে যাতায়াতে শঙ্কা দেখা দিলেও আপাতত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘৮ম চীন বাংলাদেশ-মৈত্রী সেতুর কাউখালী অংশে ব্রিজের রেলিং পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে গেছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। ভাঙা অংশ সিলগালা করে মেরামতের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান,"‘দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

আরও