শরণখোলায় ঢাকাগামী লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

বাগেরহাটের শরণখোলায় উপজেলার রায়েন্দা বাজার পর্যন্ত ঢাকাগামী (রাজধানী) লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বাগেরহাটের শরণখোলায় উপজেলার রায়েন্দা বাজার পর্যন্ত ঢাকাগামী (রাজধানী) লঞ্চ সার্ভিস বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক রতন দাশ, কমরেড ইউসুফ আলী খান, উপজেলা যুব ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, মাহফুর রহমান বাপ্পি, শাহীন হাওলাদার, উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজী প্রমুখ।

সময় বক্তারা বলেন, ঢাকা থেকে শরণখোলার রায়েন্দা বাজার ঘাট পর্যন্ত পারমিট থাকা সত্ত্বেও প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ফলে ঢাকা চট্টগ্রামে কর্মস্থলে, আবার কেউ কেউ কাজের সন্ধানে যাওয়া নিয়ে নিম্ন আয়ের মানুষ পড়েছে দুর্ভোগে। এছাড়া কম খরচে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

আরও