প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য। ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি।’
গতকাল সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয়নি। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি। এ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশকে স্বাধীন করেছিল।’
বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘পাম্পে যে তেল দুদিন চলত, এখন ২ ঘণ্টায় তা শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়? তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেয়া হবে না।’ এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বয়ক ও জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।