রৌমারীতে মাদ্রাসাছাত্রকে হত্যাচেষ্টা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম হাবিবুর রহমান (১৫)। সে উপজেলার ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম হাবিবুর রহমান (১৫) সে উপজেলার  ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসার সামনে থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাবিবুর রহমান রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্প পাড়ার তারা মিয়ার ছেলে।

মাদ্রাসার অন্য ছাত্ররা জানায়, শুক্রবার রাতে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক তাকে কথা বলার জন্য পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। একপর্যায়ে হঠাৎ তাকে জাপটে ধরে গলা কেটে হত্যার চেষ্টা করে।

ঘটনায় ওই মাদ্রাসার সভাপতি শহিদুজ্জামান চৌধুরী রৌমারী থানায় সাধারণ ডায়েরি করেছেন। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মাসখানেক আগে ওই ছাত্র জামালপুরের একটি মাদ্রাসা থেকে এখানে এসেছে বলে জেনেছি। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।

আরও