নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রিটের আদেশ ২৬ মে

রিটে বলা হয়, নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ ইসলামি শরিয়ত, সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের বিষয়ে আদেশ আগামী ২৬ মে।

আজ সোমবার (১৯ মে) এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী’র সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে রিটকারী আইনজীবী রওশন আলী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন-২০২৫ এর কয়েকটি সুপারিশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী রওশন আলী হাইকোর্টে রিটটি করেন।

আরও