সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু

চট্টগ্রাম থেকে সোমবার (৬ অক্টোবর) রাতে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’ মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের মোগরাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে। সিলেট স্টেশনে আটকা পড়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস সিলেট ছেড়ে গেছে। ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকে পড়া ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসও গন্তব্যস্থলে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। এর আগে চট্টগ্রাম থেকে সোমবার (৬ অক্টোবর) রাতে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন ‘উদয়ন এক্সপ্রেস’ মঙ্গলবার সকাল ৭টার দিকে সিলেটের মোগরাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এরপর সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, ট্রেনটি চলার সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, এরপরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন।

সিলেট ফায়ার স্টেশনের সহকারী পরিচালক শফিকুর রহমান ভুইয়া জানান, খবর পেয়ে তাদের টিম ঘটনাস্থলে এসেছেন। তবে তেমন হতাহতের ঘটনা ঘটেনি। ১০/১৫ জন অল্প আহত হয়েছেন।

আরও