মাছটি ঘাটে এনে নিলামে তুললে ১১ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য আড়তদার সাইমা স্টোরের মালিক সালাউদ্দিন তালুকদার। গতকাল উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের পাটওয়ারীর হাট এলাকার কোবখালী মাছঘাটে নিলামে বিক্রি করা হয় মাছটি। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।