গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে পারলেই দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদ মন্ত্রী

তিনি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলমত নির্বিশেষে সবাই মিলে দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করাই এখন আমাদের মূল কাজ। অন্তত রুটিন ওয়ার্কও যদি করে যেতে পারি, তাহলে বাংলাদেশে উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, রুটিন ওয়ার্ক ঠিকমতো করতে না পারলে পদে পদে বাধাগ্রস্ত হতে হবে। তাই সবাই মিলে সহযোগিতা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই এ মুহূর্তে খুব জরুরি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বিরোধী দলকে উদ্দেশ্য করে পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা হয়তো একেকজন একেক ইস্যুতে কথা বলি এবং পার্লামেন্টে আলোচনাও করি। কিন্তু বাইরে গিয়ে সেই আলোচনা ধরে রাখতে পারি না, রেগেও যাই। আবার ভিন্ন কর্মসূচিতে চলে যেতে চেষ্টা করি। যা দেশের জন্য ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য সবদিক চিন্তা করেই আমাদের পদক্ষেপ নিতে নিতে হবে।

তিনি বলেন, দারিদ্র্যসীমার নিচে এখনো প্রচুর লোকের বসবাস। আমরা সরকারের পক্ষ থেকে সবটুকু সামাল দিয়ে উঠতে পারব, এ কথাটিও এ মুহূর্তে আমাদের বলার সুযোগ হয়নি। কারণ, দীর্ঘ ১৭ বছর আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং ১৭ বছরের দুর্নীতি-দুঃশাসনের কারণে আমরা সামাজিক উন্নয়ন থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিলাম। তাই দেশের উন্নয়নে অনেক কাজ সরকারের এখন জমে আছে। মাত্র ৭ মাস অতিবাহিত হয়ে ৮ মাস চলছে। এ ৮ মাসে ধ্বংসস্তূপ থেকে বিএনপি সরকার যেভাবে দায়িত্ব নিয়েছে, সব উন্নয়ন যে এক-দুই বছরে করে ফেলা সম্ভব—এ কথা বলা যত সহজ, বাস্তবে করাটা অনেক কঠিন। খুব কাছ থেকে আমরা দেখেছি, বাংলাদেশের অর্থনীতি কতটা দুরবস্থায়।

তিনি বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে। সেজন্য যে যেখানে থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়া। দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক যুদ্ধ করেছি, এখন আমাদেরকে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে।

লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহাদাত হোসেন ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

আরও