পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলার ঘটনা ঘটে। নিহত হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫) উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন বলে নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন ।
মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, ওমরার উদ্দেশ্যে শনিবার সকালেই ঢাকা ছেড়েছিলেন নাসরুল্লাহ বদরপুরি এবং ২৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা ছিল।
তিনি আরো জানান, রিয়াদে নামার পর তাদের দুই ঘণ্টা ট্রানজিট ছিল। সেখান থেকে আলাদা ফ্লাইটে মক্কায় যাওয়ার কথা। ফ্লাইটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এমন সময়ই হামলা হয়েছে বলে তার ওমরাহ দলে থাকা অন্যদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। হামলায় কিন্তু ওনি মারা গেলেন। আরো কয়েকজন আহত হয়েছে।
তার দেয়া তথ্য মতে, ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া রবিউল উলুম মাদ্রাসার শিক্ষক নাসরুল্লাহ বদরপুরি যে দলের সাথে ওমরাহ করতে গিয়েছিলেন সেই দলের মোট ৪৫ জনের মধ্যে ৩২জনই হামলায় অক্ষত ছিল।