টাঙ্গাইলে চলন্ত মাইক্রোবাসে আগুন

টাঙ্গাইলে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে এ ঘটনায় গাড়িতে থাকা ১৭ জন অক্ষত আছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে ঘটনায় গাড়িতে থাকা ১৭ জন অক্ষত আছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ঘটনা ঘটে।

মাইক্রোবাসের চালক আব্দুর রউফ বলেন, ঢাকা থেকে তাবলিগের ১৬ জন যাত্রী নিয়ে টাঙ্গাইলের মধুপুরে যাচ্ছিলাম। গাড়িটি মহাসড়কের গুল্লাহ এলাকায় পৌঁছলে হঠাৎ করেই গাড়ি থেকে গন্ধ বের হতে শুরু করে। সময় আমরা দ্রুত গাড়ি থেকে নেমে যাই। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই গাড়িটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

আরও