সাতক্ষীরায় ‘ভোটের গাড়ি’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর গণভোটকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। গণতন্ত্র, ভোটাধিকার ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম প্রমুখ।

আরও