কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতারের গুঞ্জন

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে কোনো অফিসিয়াল তথ্য নেই। সেনাবাহিনীর পক্ষ থেকেও গণমাধ্যমকে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ কুষ্টিয়াতে গ্রেফতার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ সময় তার সহযোগী মোল্লা মাসুদকেও গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি তারা শুনেছেন। তবে কোনো অফিসিয়াল তথ্য নেই। সেনাবাহিনীর পক্ষ থেকেও গণমাধ্যমকে এখনো কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মীর মহিউদ্দিনের বাড়ির নিচ তলা ভাড়া নেন দুই যুবক। ওই বাড়িতে থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেয়ার পর থেকে বাড়ির দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। আজ হঠাৎ ভোরে বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটিতে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেফতার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় সেখানে কোনো পুলিশ সদস্য ছিলেন না।

একটি সূত্র জানিয়েছে, ঢাকা থেকেই একটি টিম এসেছিল। গ্রেফতারের পর তাদের নিয়েই দলটি দ্রুত কুষ্টিয়া ত্যাগ করে। তাদের ঢাকায় নেয়া হতে পারে বলে জানা গেছে।

আরও