বাংলাদেশ ব্যাংক ও রাকাবের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ অর্থায়ন কর্মসূচি নেয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার জাহিদ। তিনি জানান, গত সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

এ সময় রাকাবের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা জানান, এ অর্থায়ন কর্মসূচির মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিপণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণে সহায়তা করা। পাশাপাশি কৃষিভিত্তিক অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের বিকাশ এবং কৃষিপণ্য রফতানি সম্প্রসারণেও এ অর্থায়ন ব্যবহার করা হবে।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে এ চুক্তি বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান ইফতেখার জাহিদ।

আরও