সরাইলে ট্রাকচাপায় নিহত ২

সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বড্ডাপাড়া এলাকার আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে নাসিরনগর-সরাইল-লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বড্ডাপাড়া এলাকার আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও