বজ্রপাতে মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে গাছের নিচে বসে খেলার সময় হঠাৎ সেখানে বজ্রপাত হলে সিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান।

আরও