উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ভারতীয় হাইকমিশনের শোক ও সহযোগিতার প্রস্তাব

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে।

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই আগ্রহের কথা জানিয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ও জরুরি কোনো চিকিৎসা সহায়তা লাগলে তা যেন জানানো হয়। আহতদের চিকিৎসায় ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

আরও