ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীদের বিক্ষোভ

বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা।

বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। গতকাল সকাল থেকে কর্মবিরতি পালন করেন তারা। পরে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করেন। আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন-ভাতা পান না। ঝুঁকিপূর্ণ এ কাজে অনেকে মারা গেছেন। অনেকের অঙ্গহানি হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতার কোনো ব্যবস্থা করেনি। এজন্য তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

আরও