এনসিপির সমাবেশে বিস্ফোরণ মামলায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাভার মডেল থানায় মামলা করেন।

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জুলাই) তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নুরুল ইসলাম (৫২) ও সজীব (৩২)।

এর আগে, সোমবার গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি।

পুলিশ জানায়, ঘটনার পর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সাভারের আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজিবকে আটক করেছে। নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী।

অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে চেষ্টাও চলমান বলেও জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও