হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময় নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ১৮৭ জন। একই সময়ে ৮৮৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৫০ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৪৮ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৩০ জন।

সন্দেহজনক হাম রোগীদের মধ্যে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন চিকিৎসা শেষে ছাড় পেয়েছেন।

আরও