গাইবান্ধায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন।

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক মাসুদ রানা (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির স্বাস্থ্যসেবা পণ্য বিতরণকারী মাইক্রোবাসের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকাগামী আলহামরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের আরো এক যাত্রী আহত হন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা মরদেহ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

আরও