পরিমাপে কারচুপি

রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা

অভিযানে বঙ্গবন্ধু এভিনিউয়ের রমনা ফিলিং স্টেশনের তিনটি জ্বালানি সরবরাহ ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল সরবরাহ ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেয়া হচ্ছে বলে ধরা পড়ে

পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীর রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠান। একই সঙ্গে পেট্রল পাম্পটির দুটি ডিজেল সরবরাহ ইউনিট সিলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে।

আজ বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বঙ্গবন্ধু এভিনিউয়ের রমনা ফিলিং স্টেশনের তিনটি জ্বালানি সরবরাহ ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি ডিজেল সরবরাহ ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি দেয়া হচ্ছে বলে ধরা পড়ে।

পরীক্ষায় দেখা যায়, একটি ইউনিটে প্রতি ১০ লিটারে ৮৭০ মিলিলিটার এবং অন্যটিতে ১০০ মিলিলিটার করে ডিজেল কম দেয়া হচ্ছিল।

গ্রাহকদের কম জ্বালানি দেয়ার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ত্রুটিপূর্ণ দুটি ডিজেল সরবরাহ ইউনিট সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।

বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ প্রতিষ্ঠানের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের পরিদর্শক দাঈয়ান এসহাক শরীফ এবং মাঠ কর্মকর্তা মো. শহিদুল আলম।

আরও