কালিগঙ্গা নদীর বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঝ দিয়ে বয়ে গেছে কালিগঙ্গা নদী। ভৌগোলিক কারণেই নদীটি এ জেলার জন্য বেশ গুরুত্বপূর্ণ।

পিরোজপুর জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাঝ দিয়ে বয়ে গেছে কালিগঙ্গা নদী। ভৌগোলিক কারণেই নদীটি এ জেলার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তবে কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। এর ফলে সয়না ধাবরী ও মেঘপাল গ্রামে ভাঙন বেড়েছে। অবৈধভাবে বালি উত্তোলনের প্রতিবাদে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সয়না গ্রামের নদীতীরের বাসিন্দারা। এতে সভাপতিত্ব করেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সরদার।

আরও