জয়পুরহাটে নেসকোর কার্যালয় ঘেরাও করেছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। প্রিপেইড মিটারে টাকা রিচার্জ না হওয়ায় ভোগান্তিতে পড়া গ্রাহকরা গতকাল কার্যালয় ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ত্রুটির কারণে এমন সমস্যা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট নেসেকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর।