‎‎দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে: পানিসম্পদ মন্ত্রী

‎এ্যানি চৌধুরী জানান, বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন শুরু করেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা ব্যারেজের কাজ সহসাই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

‎পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস। ছয় মাসে ১৭ বছরের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এমন ভাবা উচিত নয়। দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে।

‎‎আজ লক্ষীপুর পৌর সভার রহমতখালী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‎পানি সম্পদ মন্ত্রী আরো বলেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরুদন্ডহীন রেখে গেছে। ভঙ্গুর অর্থনীতি বর্তমানে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন কার্যক্রমের সুনিদিস্ট পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ। কিছু কিছু ক্ষেত্রে উন্নয়নের সুফল ইতোমধ্যে জনগণ পেতে শুরু করছে।

‎এ্যানি চৌধুরী জানান, বর্তমান সরকার ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন শুরু করেছে।দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণের দীর্ঘ দিনের প্রত্যাশা পদ্মা ব্যারেজের কাজ সহসাই শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

‎এসময় জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও