শওকত আলীকে সোনালী ব্যাংকের এমডি পদে পুনর্বহাল

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ এতদ্বারা প্রত্যাহার করা হলো।

রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. শওকত আলীকে পুনর্বহাল করা হয়েছে। গত ১৯ অক্টোবর তাকে চুক্তিভিক্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আজ সোমবার আর্থিক বিভাগ থেকে জারিকৃত পৃথক আরেক প্রজ্ঞাপনে সে আদেশ প্রত্যাহার করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ এতদ্বারা প্রত্যাহার করা হলো।

২০২৪ সালের ৩০ অক্টোবর সরকারি সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল শওকত আলীকে।

আরও