চাঁপাইনবাবগঞ্জে ১৯ বাংলাদেশীকে পুশইন করল বিএসএফ

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবির টহলদল তাদের নিজেদের হেফাজতে নেয় ও আইনি প্রক্রিয়ার জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। পরে বিজিবির টহলদল তাদের নিজেদের হেফাজতে নেয় ও আইনি প্রক্রিয়ার জন্য ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, পুশইন হওয়া সবাই বাংলাদেশের নাগরিক। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে সেখানকার পুলিশের হাতে ধরা পড়েন। বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

তিনি আরো জানান, বিজিবির টহলদল তাদের আটক করে ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।

আরও