মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া ও চরপাড়া গ্রামে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে জমিতে কাজ করার সময় ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় বজ্রপাতে তন্ময় ও উমেদ আলী আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তন্ময় মির্জা (২২) একই উপজেলার কানুটিয়া গ্রামের জামান মির্জার ছেলে ও উমেদ আলী (২০) চরপাড়া গ্রামের আকুল শেখের ছেলে।