মেহেরপুরে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল ভোরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিল্লাল হোসেন নামে একজনকে আটক করে অভিযান পরিচালনাকারী দলটি। অভিযানে নেতৃত্ব দেন মেজর এমএএন রওশন আলম। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা করা হবে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।