নিহত ওই পুলিশ কর্মকর্তা খাগড়াছড়ির মহালছড়ি এপিবিএনে কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলের স্ত্রী ফাতেমা কানিজ ও শ্বশুর কবিরুল ইসলাম ওরফে ঝুনু শেখকে আটক করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরাড়ির পাশের পুকুর থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।