সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ, মাদক কিংবা চোরাচালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এ কাজে এলাকাবাসীও বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে।