মাদারীপুরের শিবচরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

শনিবার ভোরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আসা সেলফি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায় ভ্যানটি। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এর চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন।

শনিবার ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শামিম আহমেদ (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আসা সেলফি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খায় ভ্যানটি। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এর চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অন্তত আরো ৫ জন।

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহত একজনের মরদেহ উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্থ যানবাহন উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও