রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তানের হাইকমিশনার

হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে পাকিস্তান সরকার এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত এবং পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো জোরদার করতে আগ্রহী।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশে নিযুক্ত ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে আয়োজিত এক সৌহার্দপূর্ণ অনুষ্ঠানে পরিচয়পত্র পেশ করেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জনগণকে পাকিস্তান সরকার এবং জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অভিন্ন ইতিহাস, অভিন্ন বিশ্বাস এবং সাংস্কৃতিক বন্ধনের ওপর গভীরভাবে প্রোথিত এবং পাকিস্তান পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো জোরদার করতে আগ্রহী।

হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাকে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং কূটনৈতিক দায়িত্ব পালনে পূর্ণ সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে হাইকমিশনারের সফলতা কামনা করেন।

আরও