আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে টানা তিনদিনের ছুটিতে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেশী-বিদেশী পর্যটকের পদচারণায় এখানকার হোটেল, বিনোদন পার্ক ও রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে।

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে টানা তিনদিনের ছুটিতে চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ভিড়। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে দেশী-বিদেশী পর্যটকের পদচারণায় এখানকার হোটেল, বিনোদন পার্ক রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে। ফলে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। বৃহস্পতিবার থেকে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন সৈকতের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য। সেই সঙ্গে বন্ধের সুযোগে দীর্ঘ সাড়ে বছর ধরে পারকি সমুদ্র সৈকতে আটকে থাকা ক্রিস্টাল গোল্ড জাহাজটি কাটার খবর শুনে শেষবারের মতো স্মৃতি ধরে রাখতে দূর-দূরান্ত থেকে আসছেন অনেকেই।

সৈকত ঘুরে দেখা গেছে, সৈকতের লোসাই পার্ক, ক্রিস্টাল গোল্ড জাহাজ স্পটসহ সব পর্যটন স্পটে উপচে পড়া ভিড়। তাদের উল্লাসে মুখরিত রয়েছে দর্শনীয় স্থানগুলো। দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা যানবাহন করে আসছেন দর্শনার্থীরা। অনেককেই দেখা যায় মিউজিকের তালে তালে ট্রাকে করে নেচে নেচে আসতে।  কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউ বন্ধুদের সঙ্গে।

কেউ বাইক নিয়ে ছুটছেন, কেউ ঘোড়া দৌড়াচ্ছেন, কেউ সাগরের সৌন্দর্য উপভোগ করছেন ঘুরে, কেউ বন্ধুদের সঙ্গে মেতেছেন ফুটবলে, আবার কেউ ব্যস্ত সেলফিতে। পারকি সৈকতজুড়ে দৃশ্যই এখন চোখে পড়ে। বিশেষ করে সৈকতে আটকে থাকা বিশাল আকারের এমভি ক্রিস্টাল জাহাজ দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা।

পটিয়া উপজেলা থেকে আসা শামসুল হক নামের এক যুবক বলেন, বাচ্চার পরীক্ষা শেষ হয়েছে।  বলছিলাম পরীক্ষাশেষে ঘুরতে নিয়ে যাব। তাই ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি।

চট্টগ্রাম নগরী থেকে আাাসা শান্তা আক্তার নামের এক পর্যটক জানান, সারা বছর তেমন কোথাও যাওয়া হয়নি।  আব্বুও সব সময় ব্যস্ত থাকেন। তাই এই ছুটিতে আব্বুর সঙ্গে আনোয়ারায় ঘুরতে এসেছি। গতকাল মেরিন একাডেমি, কেইপিজেড ঘুরেছি আজ পারকিতে এলাম।

সার্বিক অবস্থা নিয়ে পারকি সৈকত পরিচালানা কমিটির সভাপতি উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সাথে কথা হলে তিনি জানান, এটা যেহেতু কর্ণফুলী থানার আওতায় তাই বন্দর পুলিশ ফাঁড়ি এটার নিরাপত্তার বিষয়ে কাজ করে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম বলেন, প্রতিদিন সৈকতের বিভিন্ন স্পটে প্রশাসনের লোক নিয়োগ করা হয়। আর এটা পর্যটন স্পট হলেও এখানে ট্যুরিস্ট পুলিশ আসে না। আমাদের পক্ষ থেকে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করি।

আরও