মাইলস্টোনে বিমান বিধ্বস্ত

নিহতদের জন্য উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থান নির্ধারণ

বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে এই কবরস্থান নিহতদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের জন্য উত্তরা ১২ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে জায়গা নির্ধারণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২২জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে এই কবরস্থান নিহতদের স্মৃতি রক্ষার্থে সংরক্ষণ করা হবে।

সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৫ জন। হতাহতদের অধিকাংশই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আরও