সেতু বিভাগের সচিব থাকছেন মোহাম্মদ আবদুর রউফ। তাকে এ পদে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মোহাম্মদ আবদুর রউফকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে।
উল্লেখ্য, মোহাম্মদ আবদুর রউফ ২০২৫ সালেরর ২৫ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। এরপর ২৬ ফেব্রুয়ারি সেতু বিভাগের সচিব হন।