৬ বছর বয়স থেকে শিশুদের প্রাথমিক শিক্ষায় প্রবেশের সময় থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ডেটাবেইজে তথ্য নিবন্ধনের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা বলেন।
ভোটার বা নাগরিক নিবন্ধনে তথ্যের পরিধি বাড়ানোর বিষয়ে ইসি সচিব জানান, ভোটার নিবন্ধনে ১৬ বছর বয়স থেকেই তথ্য সংগ্রহ থামিয়ে না রেখে আরও কম বয়স থেকে তথ্য ডেটাবেইজে যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, ‘শিশুরা যখন প্রাথমিক শিক্ষায় প্রবেশ করে (আনুমানিক ৬ বছর বয়স), সেই সময় দেওয়া তথ্যের ওপর ভিত্তি করেই আমরা একটি শক্তিশালী ডেটাবেইজ গড়ে তোলার চিন্তাভাবনা করছি।’