তেঁতুলিয়া নদীতে বাল্কহেডে চাঁদাবাজি, পাঁচজন আটক

নৌপুলিশের পরিদর্শক এনামুল হক জানান, তেঁতুলিয়া নদীতে সাইফুল-সামরিন নামক বাল্কহেডে ১০ ডিসেম্বর বিকালে চাঁদাবাজি করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে মালবাহী নৌযানে (বাল্কহেড) চাঁদাবাজি করতে যাওয়া পাঁচজনকে আটক করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক।

আটককৃতরা হলো—স্থানীয় বাসিন্দা ও চাঁদাবাজির সঙ্গে সরাসরি সম্পৃক্ত জাকির হোসেন, রাসেল, আলামিন, মোহাম্মদ হোসেন ও নীরব।

নৌপুলিশের পরিদর্শক এনামুল হক জানান, তেঁতুলিয়া নদীতে সাইফুল-সামরিন নামক বাল্কহেডে ১০ ডিসেম্বর বিকালে চাঁদাবাজি করার সময় ওই পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের মেহেন্দীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ওইদিন রাতে বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী করে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানিয়েছেন, আটককৃতরা বেশ কিছুদিন ধরে তেঁতুলিয়া নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদাবাজি করে আসছিল। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে নৌপুলিশ তাদের আটক করে।

আরও