বশেমুরকৃবি শিক্ষক সমিতির অনলাইন সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও একুশ শতকে বাংলাদেশের উন্নয়ন রূপকল্প শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার রাতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর কৃষি দর্শন একুশ শতকে বাংলাদেশের উন্নয়ন রূপকল্প শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রোববার রাতে সেমিনার অনুষ্ঠিত হয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) শিক্ষক সমিতি সেমিনারের আয়োজন করে।

বশেমুরকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক . মো. তোফাজ্জল ইসলামের সভাপতিত্বে অনলাইন সেমিনারে প্রধান অতিথি ছিলেন মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক . শামসুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. গিয়াস উদ্দিন মিয়া, ইউজিসি প্রফেসর সাবেক উপাচার্য অধ্যাপক . মো. আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

আরও