ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেয়া হবে না: মির্জা আব্বাস

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, কোন ইঞ্জিনিয়ারিং ফলাফল মনে নেয়া হবে না।

ভোটের পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস বলেন, ‘‌ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেয়া হবে না।’

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘‌নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, ভালো চলছে। ১২টা ৪০ পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠ হচ্ছে।’

একই আসনের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর এজেন্ট বের করে দেয়া অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জানা নেই। আমি এ এলাকায় ৫ থেকে ৬ বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোনো সময় শুনিনি।

ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করা হচ্ছে, এটা জনগণ ব্যালটের মাধ্যমে জাবাব দেবে।

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মনে নেয়া হবে না।

আরও