গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। এ ঘটনায় আহত দুজনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।