ঈদুল আজহা

১ থেকে ১০ জুলাই দোকান-মার্কেট বন্ধের সময় বাড়ল

আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক রাত ৮টার পরিবর্তে রাত ১০টা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত এই আদেশ জারি থাকবে। আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক রাত আটটার পরিবর্তে রাত ১০টা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ১ থেকে ১০ জুলাই পর্যন্ত এই আদেশ জারি থাকবে। আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।


এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত ১৯ জুন শ্রম মন্ত্রণালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সর্বসম্মতিক্রমে রাত আটটায় দোকানপাট ও মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেয়। গত ২০ জুন  থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে।


ঈদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি আগামী ১ থেকে ১০ জুলাই সাময়িক রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা রাখার অনুমতির চায়। সেটাকে আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ১০ জুলাইয়ের পর থেকে রাত আটটায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে পালন করা হবে।

আরও