ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
বেসরকারি ফল অনুযায়ী ভিপি নুরুল হক নূরের ট্রাক প্রতীকে ভোট পড়েছে ৭৩,৯৩৪ ভোট এবং ঘোড়া প্রতীকে ভোট পড়েছে ৪৭,৯৫০।
ফলাফল ঘোষণার আগেই নুরকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি নিজ ফেসবুক পোস্টে এই অভিনন্দন জানান। এতে তিনি লিখেছেন, ‘অভিনন্দন, ভিপি নুরুল হক নুর। নবনির্বাচিত সংসদ সদস্য, পটুয়াখালী–৩।’
বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।