সাতক্ষীরা জেলা কারাগা‌রে কয়েদির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগা‌রে সালাম মোল্যা (৫৩) নামে এক কয়েদির মৃত্যু হ‌য়ে‌ছে। গতকাল সোমবার (১ ডিসেম্বর) রাতে মুমূর্ষু অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হ‌য় ব‌লে জানান জরুরি বিভা‌গে দা‌য়িত্বরত চি‌কিৎসক মো. মাহফুজ।

তিনি ব‌ণিক বার্তা‌কে জানান, সাতক্ষীরা জেলা কারাগার থেকে রাত ১০টা ৩৫ মি‌নি‌টে মো. সালাম মোল্যাকে জরুরি বিভা‌গে নি‌য়ে আসা হয়। এ সময় তিনি খুবই মুমূর্ষু অবস্থায় ছিলেন। কো‌নো রকম চি‌কিৎসা করার সু‌যোগ পাওয়া যায়‌নি। তার শরী‌রে প্রেসার বা পাল্স ছি‌ল না। দ্রুত হাসপাতা‌লের ২নং ওয়া‌র্ডে নেয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

সদর হাসপাতা‌লে মৃত কয়েদির মর‌দেহ পাহারারত সহকারী প্রধান কারারক্ষী আসাদুজ্জামান ও কারারক্ষী মো. শ‌ফিকুল ব‌লেন, মৃত কয়েদির বিষয়ে কিছু বলা আমাদের নি‌ষেধ। দয়া ক‌রে জেলার বা জেল সুপা‌রের সঙ্গে কথা বলুন। এ ব্যাপা‌রে জেলার ও সাতক্ষীরা জেল সুপা‌রের ফো‌নে একা‌ধিকবার চেষ্টা করা হ‌লেও তারা ফোন রি‌সিভ ক‌রেন‌নি।

সদর হাসপাতা‌লের মে‌ডি‌কেল অ‌ফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার আব্দুর রহমান জানান কয়েদি সালাম মোল্যাকে রাত ১০টা ৩৫ মি‌নি‌টে জরুরি বিভাগে আনা হ‌লে ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু। ত‌বে কি কার‌ণে মৃত্যু হয়েছে সে‌টি ময়নাতদন্ত না ক‌রে বলা যা‌বে না।

সাতক্ষীরা জেরার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিঞ্চুপদ ব‌লেন, চি‌কিৎসাধীন অবস্থায় য‌দি মারা যে‌য়ে থা‌কে তাহ‌লে জেল কোড অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হ‌বে।

আরও