লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট ২ কর্মকর্তা আটক

আটকরা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী

লক্ষ্মীপুরে ভোট কেন্দ্রের দায়িত্ব ফেলে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক হয়েছেন সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন তারা। গতকাল রাতে তাদের আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেয়া হয়।

আটকরা হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এম এ ওসমানি ও পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন। ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভোট কেন্দ্র ছেড়ে নির্বাচন সংশ্লিষ্ট এ দুই কর্মকর্তা স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবারে অংশ নেন। এমন খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। দুই কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভি

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াত প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও