বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে রামপাল উপজেলার বগুরা ব্রিজ-সংলগ্ন বগুরা খালের পাড় থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় দুটি হরিণের মাথাসহ ৪২ কেজি মাংস জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত জমাত আলীর ছেলে আব্দুর রহমান শেখ (৫২) এবং আব্দুর রহমানের ছেলে মোস্তাকিন শেখ (২৭)।