ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৬২

পুলিশের রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৯৫, মতিঝিল বিভাগ ৪৪, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৯, এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ৫৪৪ জন। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।

এর মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৯৫, মতিঝিল বিভাগ ৪৪, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৪৪, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৯, এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু, ২টি কাটার উদ্ধার করা হয়।

গতকাল রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

আরও