ঢামেকের করোনা আইসিইউতে অগ্নিকাণ্ড

৩ রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সময় আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণে রোগীদের মৃত্যু হয়নিএমনটি কর্তৃপক্ষ জানালেও মৃতদের স্বজনরা দাবি করছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে রোগীরা মারা গেছেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

প্রত্যক্ষদর্শী হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে সকাল সাড়ে ৯টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা।

অগ্নিকাণ্ডের সময় হস্তান্তরের কারণে তিন রোগীর মৃত্যুর ঘটনাকে কর্তৃপক্ষের অবহেলা বলছেন মৃতদের স্বজনরা। তাদের দাবি, আগুন লাগার পর আইসিইউ থেকে রোগীদের দ্রুত না সরানোয় তারা ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ১৪টি আইসিইউ কক্ষে ১৪ জন রোগী ছিলেন। তাদের সবার অবস্থাই সংকটাপন্ন ছিল। তারা ভেন্টিলেটশনে ছিলেন। আগুন লাগার পর পরই দ্রুত তাদের পুরনো ভবনের আইসিইউ বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেয়া হয়। যে তিনজন মারা গেছেন, তারা এমনিতেই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। আগুনে কেউ দগ্ধ হননি।

আগুনে ওই ওয়ার্ডের সব আইসিইউ মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে নাজমুল হক বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে কোনো একটি আইসিইউ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচ সদস্যের এবং হাসপাতাল কর্তৃপক্ষ নয় সদস্যের পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। এনেস্থেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোজাফফর হোসেনকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিগুলোকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

আরও