ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ির চাপায় দুই চাচাতো ভাই নিহত

নিহতরা হলেন— জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা দুজনেই শিক্ষার্থী ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে নামিম খাঁ (১৯) এবং একই এলাকার কিসমত খাঁর ছেলে নিরব খাঁ (১৮)। তারা দুজনেই শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, নামিম ও নিরব একটি মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানপুর থেকে বাড়ি ফিরছিলেন। রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন এবং ওই গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং পরিচয় শনাক্ত করেন। তবে কোন গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো দ্রুতগতির ট্রাকের চাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

তিনি আরো জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও জড়িত গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশের নজরদারি ক্যামেরার দৃশ্য সংগ্রহের কাজ চলছে।

আরও