মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

ইমন ও সাগর মোটরসাইকেলে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। তারা সড়ক ও জনপথ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।

মেহেরপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে মোটরসাইকেলে ট্রাক্টরের ধাক্কায় ইমন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শহরের বোসপাড়ার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। আর আহত সাগর আহমেদ কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমন ও সাগর মোটরসাইকেলে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। তারা সড়ক ও জনপথ বিভাগের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও