গাজীপুরে বেলার গণশুনানি

পরিবেশ দূষণ রোধে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের দাবি

বছরের পর বছর ধরে পরিবেশদূষণে গাজীপুর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ভয়াবহ এ দূষণের হাত থেকে গাজীপুরকে মুক্ত করতে না পারলে আগামী প্রজন্মকে বাঁচানো সম্ভব হবে না।

বছরের পর বছর ধরে পরিবেশদূষণে গাজীপুর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ভয়াবহ এ দূষণের হাত থেকে গাজীপুরকে মুক্ত করতে না পারলে আগামী প্রজন্মকে বাঁচানো সম্ভব হবে না। এজন্য জেলা প্রশাসন, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সব শ্রেণী-পেশার মানুষকে পরিবেশ দূষণ রোধে এগিয়ে আসতে হবে।

গতকাল পরিবেশদূষণে বিপর্যস্ত গাজীপুর: উত্তরণের উপায় শীর্ষক এক গণশুনানিতে এসব কথা বলেছেন পরিবেশবিদ, প্রশাসনের কর্মকর্তা ও শ্রেণী-পেশার প্রতিনিধিরা। জেলা শহরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির  (বেলা) আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে গাজীপুরের শিল্প দূষণ, নদী-খাল-জলাশয়ের বর্তমান অবস্থা, বন দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগবিষয়ক উপস্থাপনা পেশ করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর।

আলোচনায় অংশ নেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই গাজীপুরের পরিবেশদূষণের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে  ভুক্তভোগী জনগোষ্ঠীর অভিযোগ উপস্থাপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও